ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় : ০৬:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে প্রয়োজনের চেয়েও অতিরিক্ত অর্থ রয়েছে- তা সরকারী কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও বৈঠকে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য ও সৃষ্ট পদ খালি রয়েছে- তা দ্রুত পুরণসহ শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়।
এতে কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মো. মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, আহমদ হোসেন, মো. বিপ্লব হাসান ও মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন।
এ বৈঠকে প্রথম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।
বৈঠকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবিত প্রবিধানমালা নিয়েও আলোচনা হয়।
বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কল্যাণ ট্রাস্টের সুবিধা পাওয়ার বিষয়টির স্থায়ী সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৬:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪