ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেল পুলিশের তদন্তসাপেক্ষ বিষয়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫