ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান মনপুরায় ডেঙ্গু ও পানিবাহিত রোগ রুখতে পরিচ্ছন্নতা অভিযান ঢাকার মাদক ব্যবসায় শিশুদের সম্পৃক্ততা নিয়ে নতুন উদ্বেগ শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ শীর্ষ নেতা কক্সবাজার থেকে গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান

শীতলক্ষ্যা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবি

  • আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবি গেছে। রোববার সন্ধ্যার দিকে
শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় লঞ্চ দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে খবর পেয়ে নারায়ণগঞ্জ ৫ নম্বর লঞ্চঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

লঞ্চ দুর্ঘটনা খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ রিপোর্ট লেখা পাওয়া এ বিষয়ে আর খবর পাওয়া যায়নি।

লঞ্চডুবির ঘটনা নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র শাহা জানান, কয়লাঘাট তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকায় লঞ্চটি ডুবেছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ থেকে উদ্ধাারকারী জাহাজ রওনা দিয়েছে। নৌ পুলিশের একটি দল ঘটনা স্থলে রয়েছে আমার পরবর্তী পরিস্থিতি পরে জানাতে পারবো ।

নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যাচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীতলক্ষ্যা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবি

আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১