ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা

  • আপডেট সময় : ১১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 14
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জলবায়ু পরিস্থিতি এল নিনোর প্রভাবে শ্রীলঙ্কায় তীব্র খরা এবং পরবর্তীতে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে বৃহস্পতিবার সতর্ক করেছেন দেশটির পরিবেশমন্ত্রী ড. ধাম্মিকা পাতাবেন্দি।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া এল নিনো এ বছর ফিরে আসায় বাতাসের প্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তীব্র শুষ্ক আবহাওয়া থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষ সেচ ও পানীয় জলের মজুত সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনা করছে।

তিনি বলেন, আগামী দুই মাসে পানির সংকট দেখা দিতে পারে। তাই সবাইকে পানীয় জল সাশ্রয় করে ব্যবহার করতে হবে।

পাতাবেন্দি বলেন, অক্টোবরে শুরু হওয়া উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ‘ব্যাপক বন্যা’ হতে পারে। এ কারণে কৃষকদের নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগে, অর্থাৎ অক্টোবরের শুরুতেই প্রধান ধান চাষ মৌসুম শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের স্বাভাবিক সময়ের আগেই চাষাবাদ শুরু করতে হবে। বিশেষ করে ধানসহ ফসল রক্ষায় বন্যা ব্যবস্থাপনা আরো ভালোভাবে নিশ্চিত করতে হবে।’

এল নিনোর প্রভাবে শ্রীলঙ্কার অর্থনীতিতে কী পরিমাণ ক্ষতি হতে পারে, সরকার এখনো তার হিসাব করেনি। তবে এর প্রভাব কমাতে একটি মন্ত্রীপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে।

কর্মকর্তারা জানান, দেশের জলবিদ্যুৎ জলাধারগুলো বর্তমানে ৫৭ শতাংশ ধারণক্ষমতায় রয়েছে। দিনের বেলায় বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হবে। এতে জলাধারের পানি সংরক্ষণ করা সম্ভব হবে।

তারা আরো জানান, ভারী বৃষ্টিপাতের ফলে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। গত নভেম্বরে ঘূর্ণিঝড় দিতওয়া’র আঘাতে এসব এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দিতওয়ার তাণ্ডবে ২ কোটি ২০ লাখ মানুষের প্রায় পুরো দ্বীপ দেশটি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৬৫০ জনের প্রাণহানি ঘটে। শুধু অবকাঠামোর ক্ষতির পরিমাণই বিশ্বব্যাংকের হিসাবে প্রায় ৪১০ কোটি মার্কিন ডলার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা

আপডেট সময় : ১১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬