ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী দল ‘ওয়ান নেশন’-এর মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুক্রবার এক বক্তৃতায় বহুসংস্কৃতিবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বহুসংস্কৃতিবাদকে ‘অস্ট্রেলিয়ার একমাত্র চিরন্তন রূপ’ হিসেবে অভিহিত করবেন।

মালয়েশিয়ায় জন্ম নেওয়া ওং হলেন ফেডারেল মন্ত্রী হওয়া প্রথম এশীয়-অস্ট্রেলীয়। সিডনির লোয়ি ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় তিনি অস্ট্রেলিয়াকে বিভক্ত করার চেষ্টাকারী ‘বাইরের ও ভেতরের শক্তিগুলো’ সম্পর্কে সতর্ক করবেন। একই সঙ্গে ব্যবসা ও খেলাধুলায় শরণার্থীদের সাফল্যের কথা তুলে ধরবেন।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জনশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার অর্ধেক মানুষ হয় বিদেশে জন্মেছেন, নয়তো তাদের বাবা-মায়ের অন্তত একজন বিদেশে জন্মেছেন।

এএফপির কাছে আসা বক্তব্যের ওই লিখিত কপিতে বলা হয়েছে, বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়াই একমাত্র অস্ট্রেলিয়া, যা সবসময় ছিল। ‘এক সংস্কৃতির’ অস্ট্রেলিয়ার ‘বিষণ্ন কল্পনা’ দেশটির আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি করবে।

জনমত জরিপ অনুযায়ী, পলিন হ্যানসনের ওয়ান নেশন চলতি বছর জনপ্রিয়তায় ব্যাপকভাবে এগিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ২০২৮ সালের পরবর্তী নির্বাচনে দলটি ‘কিংমেকার’ বা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে।

হ্যানসনকে দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ফ্রান্সের মেরিন লে পেনের সঙ্গে তুলনা করা হয়। তিনি ‘এক সংস্কৃতির’ অস্ট্রেলিয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ওয়ান নেশন চায়, অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করুক এবং বৈদেশিক সহায়তা কমিয়ে দিক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬