ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

  • আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্যান্য অনেক প্রতিযোগিতার মতো এশিয়ান গেমসের ক্রিকেটে শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ড্র অনুযায়ী দুই দল শুধুমাত্র পদকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে।

পুরুষদের প্রতিযোগিতায় শীর্ষ দুই বাছাই ভারত ও পাকিস্তান একেবারেই মুখোমুখি নাও হতে পারে। শেষ পর্যন্ত যদি একে অপরের মুখোমুখি হয় সেটা শুধু স্বর্ণপদকের ম্যাচ অথবা ব্রোঞ্জপদকের প্লে-অফেই তাদের দেখা হতে পারে।

নারীদের প্রতিযোগিতাতেও একই ড্র পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ফলে সেখানেও ভারত-পাকিস্তান লড়াই হতে পারে শুধু ফাইনাল অথবা ব্রোঞ্জপদকের ম্যাচে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচিও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। তবে ক্রিকেট প্রতিযোগিতা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। প্রথমে শুরু হবে নারীদের ক্রিকেট। ২২ সেপ্টেম্বর নারীদের ফাইনালের পর পুরুষদের প্রতিযোগিতা শুরু হবে।

পুরুষদের ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। বাকি ছয় দল- আফগানিস্তান, নেপাল, হংকং, চীন, জাপান, মালয়েশিয়া ও ওমান নকআউট পর্বে জায়গা পাওয়ার জন্য লড়বে।

ভারতকে রাখা হয়েছে কোয়ার্টার ফাইনাল-২-এ, আর পাকিস্তান রয়েছে কোয়ার্টার ফাইনাল-১-এ। দুই ম্যাচই হবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

সেমিফাইনালের ড্র অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল-২-এর বিজয়ী খেলবে কোয়ার্টার ফাইনাল-৩-এর বিজয়ীর বিপক্ষে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল-১-এর বিজয়ী মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল-৪-এর বিজয়ীর। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

ফলে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে শুধু স্বর্ণপদকের ম্যাচ অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

নারীদের প্রতিযোগিতায়ও একই চিত্র। নারীদের প্রতিযোগিতায় শীর্ষ বাছাই ভারত। পাকিস্তান চতুর্থ বাছাই, তাদের ওপরে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে। জিতলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা হংকং, চীন।

অন্যদিকে পাকিস্তান কোয়ার্টার ফাইনালে খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়া।

অর্থাৎ নারীদের প্রতিযোগিতাতেও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সম্ভাব্য লড়াই হতে পারে শুধু ফাইনাল অথবা ব্রোঞ্জপদকের প্লে-অফে। এই দুই ম্যাচই ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ক্রিকেট ইভেন্টের সবগুলো ম্যাচ হবে নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ভারত ইতোমধ্যে পুরুষ ও নারী দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে। পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, আর নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬