ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

সংসদে দেশের প্রকৌশলী সমাজের প্রতিনিধিত্ব করবে প্রকৌশলী আবদুস সবুর : আইইবি

  • আপডেট সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের প্রকৌশলী সমাজের সার্বিক বিষয়গুলো তুলে ধরতে প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি দ্বাদশ জাতীয় সংসদে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, এমপি’কে আইইবি’র পক্ষ থেকে আজ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রকৌশলী সমাজের অবদান অনস্বীকার্য। প্রকৌশলীরা নিরলসভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সর্বদাই জাগ্রত প্রকৌশলী সমাজ।’
আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু।
সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, এমপি তার বক্তব্যে বলেন, ‘আইইবি’র পক্ষ থেকে এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি আইইবি’র সকল সদস্যকে ধন্যবাদ জানাই। প্রকৌশলী হিসেবে আমি দেশের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদা, প্রকৌশলী শামীম জেড বসুনীয়া, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, আইইবির ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জ, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী আবুল কালাম হাজারীসহ আইইবির বিভিন্ন কেন্দ্র, উপকেন্দ্র ও বিভাগের প্রকৌশলীরা।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে দেশের প্রকৌশলী সমাজের প্রতিনিধিত্ব করবে প্রকৌশলী আবদুস সবুর : আইইবি

আপডেট সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪