ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ

  • আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বছরের প্রথম দিনে দেশের সব প্রান্তের সকল শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

একইসাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

বই ছাপার ব্যবসাকে উন্মুক্ত ও সুশৃঙ্খল করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে। উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে।’

এনটিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ৪১ কোটি বইয়ের চাহিদা থাকলেও ছয় কোটি বই ছাপানো গেছে। তবে জানুয়ারির মধ্যে সব বই ছাপানোর আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর পাঠ্যবই শুদ্ধ বা পরিমার্জন করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে যেন বইয়ে থাকে সেভাবেই পরিমার্জন করা হয়েছে।’
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫