ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

সময় থাকতে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি মার্কিন সেনাদের দিলেন ইরানি কর্মকর্তা

  • আপডেট সময় : ০১:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজিজি স্পষ্ট করে বলেন, সুযোগ থাকতেই মার্কিন সেনাদের উচিত তাদের অবশিষ্ট সরঞ্জাম গুটিয়ে দেশে ফিরে যাওয়া এবং নিজেদের সীমান্ত সুরক্ষায় মনোনিবেশ করা।

পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে বলে দাবি করেন ইব্রাহিম আজিজি। তিনি জানান, ইরানের নৌবাহিনী সম্প্রতি এ বিষয়ে একটি জোরালো বার্তা প্রদান করেছে। তার মতে, এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম ও কার্যকর ভূমিকা পালন করছে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি মন্তব্য করেন যে, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদে সামরিক উপস্থিতি বজায় রাখার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি দাবি করেন, বর্তমানে এই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর মনোবল ভেঙে পড়েছে এবং তাদের অস্ত্র ও যুদ্ধজাহাজগুলো মারাত্মক দুর্বলতার সম্মুখীন হয়েছে।

মোহেব্বি আরও জানান, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের আগে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ ও নৌযান মোতায়েন ছিল। তবে বর্তমানে ওই অঞ্চলে একটিও মার্কিন যুদ্ধজাহাজ অবশিষ্ট নেই বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

সময় থাকতে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি মার্কিন সেনাদের দিলেন ইরানি কর্মকর্তা

আপডেট সময় : ০১:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬