ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে জনগণের সেবা করার প্রতিশ্রুতি ব্রিটেনের নতুন রাজার

  • আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন, এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন- সেই একই অঙ্গীকার তিনি নবায়ন করতে চান।

রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন।

তার এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয় এবং লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা এবং স্মৃতিতর্পণের অনুষ্ঠানেরও অংশ ছিল এ ভাষণ। এ গির্জার দু’হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।

সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে মারা যান। তার পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হচ্ছে।

এর আগে লন্ডনে বাকিংহাম প্রাসাদে ফেরার পর সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানায়।

নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সাথে করমর্দন করেন। এসময় অনেকে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ গাইতে থাকেন।

এর আগে, রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে প্রথমবারের মতো সাক্ষাৎ দেন। পার্লামেন্টে পরলোকগত রানির প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে আজ (শুক্রবার) সারাদিন ধরেই অসংখ্য মানুষ ফুল দিয়ে পরলোকগত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করে। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনি করা হয়। বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে জনগণের সেবা করার প্রতিশ্রুতি ব্রিটেনের নতুন রাজার

আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২