ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সাংবাদিকদের ফোন রিসিভ না করার ঘোষণা কোটচাঁদপুর ওসির

  • আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 43
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।

ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ওসি মেহেদী হাসান জানান, সম্প্রতি তার অনুমতি ছাড়াই এক সাংবাদিকের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ওসি বলেন, এ ধরনের কাজ অনৈতিক ও অপ্রত্যাশিত। তাই আমি সাংবাদিকদের ফোনকল রিসিভ না করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের মতো করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের এ ঘটনায় সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তার এই সিদ্ধান্তে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতাদের মতে, পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা অপরিহার্য। ফলে একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন ঘোষণা কোনোভাবেই কাম্য নয়।

কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুল বলেন, ওসির এমন একপেশে ঘোষণা অনাকাঙ্ক্ষিত এবং এটি সংবাদ সংগ্রহের পথকে বাধাগ্রস্ত করবে। তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখার দাবি জানিয়েছেন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারও। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, এই পরিস্থিতির সুষ্ঠু সমাধান না হলে তথ্যপ্রাপ্তি ও স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের ফোন রিসিভ না করার ঘোষণা কোটচাঁদপুর ওসির

আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬