ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সাংবাদিক শিমুল হত্যা: মেয়রের রিমান্ড শুনানী ১৩ ফেব্রুয়ারী

  • আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর রিমান্ড আবেদনের শুনানী ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। মেয়রের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা আদালতে সোমবার সন্ধ্যায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ মঙ্গলবার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক আবেদন আমলে নিয়ে ১৩ ফেব্রুয়ারী শুনানীর দিন ধার্য করেছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান। একই মামলায় কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য কে,এম নাসির উদ্দিনের রিমান্ড শুনানিও একই দিনে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়রের ভাই মারধর করায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের শুরু। এরই একপর্যায়ে তার সমর্থকরা মেয়রের বাড়ি ঘেরাও করতে গেলে সেখানে গুলির ঘটনায় সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিতে আহত হলে পরের দিন তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক শিমুল হত্যা: মেয়রের রিমান্ড শুনানী ১৩ ফেব্রুয়ারী

আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭