ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো

  • আপডেট সময় : ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের ৮৬ শতাংশই বিচারিক নিষ্পত্তির বাইরে থেকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটি জানিয়েছে, প্রতি সাতটি ঘটনার মধ্যে অন্তত ছয়টিরই কোনো বিচার হয়নি। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট ১৮৯ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকতামূলক কাজে নিয়োজিত কনটেন্ট ক্রিয়েটর প্রাণ হারিয়েছেন। এসব প্রাণহানির ৬৭ শতাংশ ঘটেছে সশস্ত্র সংঘাতপূর্ণ দেশগুলোতে। এবছরের প্রচারণার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘হুমকির ধরন বদলাচ্ছে, বিচারহীনতা রয়ে যাচ্ছে’। এটি মূলত সাংবাদিকদের মুখোমুখি হওয়া পরিবর্তনশীল ঝুঁকি এবং অপরাধের জবাবদিহির অভাবকে সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে ইউনেস্কো জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর আওতায় সক্রিয়ভাবে কাজ করছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য।

প্রকল্পটির নথি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় তিন হাজার সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০০ জন নারী সাংবাদিক এবং ২৪ জন ফটোসাংবাদিক রয়েছেন। প্রতিটি কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে মডিউলে যুক্ত ছিল। প্রতিটি প্রশিক্ষণে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক পূর্ণদিবসের একটি মডিউল অন্তর্ভুক্ত ছিল।

জাতীয় নির্বাচনের আগে ইউনেস্কো সাংবাদিকদের সহায়তায় ৬০টি সুরক্ষা ভেস্ট, চার হাজার সাংবাদিক সহায়িকা কার্ড এবং সাড়ে সাত হাজার নির্বাচনবিষয়ক নির্দেশিকা বিতরণ করেছে। এছাড়া নির্বাচন কমিশন, পুলিশ এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়াতে সংলাপের আয়োজন করা হয়। বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনে ৫০০ জন অংশগ্রহণকারী সাংবাদিকদের সুরক্ষা ও মানোন্নয়নের করণীয় নিয়ে আলোচনা করেছেন।

তরুণদের জন্য ডিজিটাল পরিসরে নিরাপদ ও দায়িত্বশীল অংশগ্রহণে দক্ষতা তৈরির কাজও চলছে। সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধ, ঝুঁকিতে থাকা গণমাধ্যমকর্মীদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ। তিনি সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো

আপডেট সময় : ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬