ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সাতক্ষীরায় মাটিবোঝাই ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত

  • আপডেট সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কলারোয়ায় মাটিবোঝাই ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৮)। সে কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিহার রহমানের মেয়ে এবং কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকযোগে সুরাইয়া কলেজে যাওয়ার পথে বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে একটি মাটিবোঝাই ট্রলি হঠাৎ করে ডানে মোড় নেয়। এসময় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় কলেজ ছাত্রী সুরাইয়া। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় মাটিবোঝাই ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত

আপডেট সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬