সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- আপডেট সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 8
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পার হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে শনাক্ত করে গ্রেপ্তার করেন। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।






















