সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 147
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।
সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো: তালহা বিন জসিম।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এর আগে, সকাল সোয়া ৭টার দিকে সাভারের আমিন বাজার ৪০০/২৩০ কেভি সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার জানিয়েছিলেন, আমিন বাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।
বিডিসংবাদ/এএইচএস




















