ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সাম্প্রতিক দাঙ্গায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরাসরি জড়িত, দাবি ইরানের

  • আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের সাম্প্রতিক দাঙ্গা ও গোলযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েকদিনের দাঙ্গার সময় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ও ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী গোষ্ঠীগুলোর বহু সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বিদেশি মদদপুষ্ট এই দাঙ্গার সময় পর্দার অন্তরালের কিছু ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের হাতে আটক ২২ বছর বয়সি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে অসুস্থ হয়ে পড়া এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুকে অজুহাত করে এ দাঙ্গা শুরু করা হয়। পরবর্তীতে সারাদেশে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয় এবং দাঙ্গাকারীরা সরকারি-বেসরকারি স্থাপনা, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর উস্কানিতে এই দাঙ্গায় সরাসরি কিছু বিদেশি নাগরিকের পাশাপাশি সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীসহ আরও কিছু বিপ্লববিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা অংশ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিগত দিনগুলোর দাঙ্গায় বিভিন্ন ধরনের গ্যাং-সদৃশ গোষ্ঠী, বিদেশি গুপ্তচর সংস্থার এজেন্টদের পাশাপাশি আমেরিকা ও ব্রিটিশ সরকার এবং তাদের সৌদি অনুসারীদের সরাসরি সম্পৃক্ততার সম্মুখীন হয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দাঙ্গায় উস্কানি দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর ৪৯ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাঁচ সদস্যকে ৩৬ কেজি বিস্ফোরকসহ আটক করা হয়েছে। এসব বিস্ফোরক দিয়ে জনসমাগম স্থলে বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল।

এছাড়া, সাবেক শাহ সরকারের সমর্থক ৯২ ব্যক্তিকে আটক করা হয়েছে যারা দাঙ্গা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। আটক বিদেশি নাগরিকদের মধ্যে জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও সুইডেনের নয়জন নাগরিক রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: প্রেসটিভি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাম্প্রতিক দাঙ্গায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরাসরি জড়িত, দাবি ইরানের

আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২