ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • আপডেট সময় : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 45
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক)-১ম পত্র এবং সহজ বাংলা-১ম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা শুরু হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রশ্নপত্র পরিবহনে ‘ডিজিটাল ট্র্যাকিং’সহ একগুচ্ছ আধুনিক নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বাসস’কে বলেন, ‘সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও একগুচ্ছ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা উপহার দেওয়ার জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।

অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশাল বোর্ডে সর্বনিম্ন ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমান সরকার একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে চায়। কড়াকড়ি পদক্ষেপগুলো শিক্ষার্থীদের জন্য নয়, বরং শিক্ষক ও কেন্দ্র সচিবদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬