ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার কালোবাজারি করলে দলীয় পরিচয়েও রেহাই নয়: বিএনপি এমপি

  • আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার নিয়ে কেউ অপরাজনীতি বা কালোবাজারি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলীয় পরিচয়ের কেউ জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। রোববার সকালে মাধবপুরে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস.এম. ফয়সল কৃষকদের সারের ভোগান্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানান। তিনি বলেন, সার নিয়ে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সার কালোবাজারি করলে তাৎক্ষণিক লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় বা অনিয়ম করার কোনো সুযোগ নেই। অপরাধী দলীয় লোক হলেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপিতে চাঁদাবাজি ও জুলুমের কোনো স্থান নেই জানিয়ে তিনি আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অনিয়মে জড়িত থাকলে তার দায় দল নেবে না। সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদক নির্মূল ও মানবিক সহায়তার আহ্বান

  • তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সন্তানদের সচেতন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
  • সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের সরকারি চিকিৎসাসেবা সহায়তার কথা তুলে ধরেন তিনি।

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

সার কালোবাজারি করলে দলীয় পরিচয়েও রেহাই নয়: বিএনপি এমপি

আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬