ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সিগন্যালের ভুল বোঝাবুঝিতে এই দুর্ঘটনা : জেলা প্রশাসক

  • আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সিগন্যালের ভুল বোঝাবুঝি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে মঙ্গলবার সকালে তিনি সংবাদিকদের বলেন, সিগন্যাল অমান্য করে তূর্না নিশিথা ট্রেনটি উদায়ন এক্সপ্রেস ট্রেনের ওপর আছড়ে পড়ে।

‘উদয়ন ট্রেনটি ক্রস করছিল বলে ধীরগতিতে ছিল। দুটো ট্রেন ক্রস করার সময় সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে,’ যোগ করেন তিনি।

হতাহতের উদ্ধার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, নিহতদের নিকটস্থ আত্মীয় স্বজনদের খোঁজ করা হচ্ছে, পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এছাড়া পরিচয় শনাক্তের পর নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন

সিগন্যালের ভুল বোঝাবুঝিতে এই দুর্ঘটনা : জেলা প্রশাসক

আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯