ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান

  • আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্যদেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।

বাগদাদে গতকাল (শনিবার) আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো।

ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই মুহূর্তে আমাদের সকলের উচিত সিরিয়াকে ভূমিকম্প পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

অন্যদিকে, জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া আরব বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে। সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের পর আমাদের উচিত দেশটির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা সিরিয়াকে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় দেখতে চাই।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশী মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি। সাম্প্রতিক সময়ে আরব লীগের অনেকগুলো দেশ সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান

আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩