ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ড বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা ৪১ : জেলা প্রশাসক

  • আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতের সংখ্যাগত তথ্য সংশোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো: মমিনুর রহমান সোমবার (৬ জুন) দুপুরে সাংবাদিকদের জানান, ‘সীতাকুণ্ডে মর্মান্তিক ঘটনায় নিহত কয়েকজনের লাশ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছিল। সেখানে লাশ একবার গণনা করা হয়। পরে ওই লাশগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকবার গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছিল।’

তিনি বলেন, ‘পরে সব লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত সব হিসাব করলে মোট ৪১ জনের লাশ পাওয়া গেছে। আগে দেয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’

এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিভ্রান্তি এড়াতে এখন থেকে নতুন কোনো লাশ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হবে।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুণ্ড বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা ৪১ : জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২