ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সীমান্তে দুই কোরিয়ার সতর্কীকরণ গুলি বিনিময় ও উত্তেজনা

  • আপডেট সময় : ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর এবং দক্ষিণ কোরিয়া পরস্পরের প্রতি সমুদ্রসীমায় সর্তকতামূলক গোলাবর্ষণ করেছে। দুই দেশ পশ্চিম উপকূলের ‘নর্দান লিমিট লাইন’ বরাবর এই গোলাবর্ষণ করে।

এ ঘটনার পর সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা তাদের পশ্চিম উপকূলের সমুদ্রে ‘শত্রুর উস্কানির প্রস্তুতিতে’ বৃহৎ মহড়া করবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফের অফিস এক বিবৃতিতে বলেছে তারা উত্তর কোরিয়ার উদ্দেশে সতর্কতামূলক বার্তা দিয়েছে এবং উত্তর কোরিয়াকে সতর্ক করে সমুদ্রের সীমান্ত রেখা বরাবর গোলাবর্ষণ করেছে।

এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সমুদ্রের সীমারেখা লঙ্ঘন করার পর ১০ রাউন্ড গোলাবর্ষণ করা হয়।

উত্তর কোরিয়ার পিপলস আর্মির চিফ অফ স্টাফের মুখপাত্র বলেন, শত্রুর জাহাজকে তাড়িয়ে দেয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীকে নির্দেশ দিই। ওই কর্মকর্তা দাবি করেন, তারা সীমান্তে শত্রু বাহিনীর অনুপ্রবেশের বিরুদ্ধে স্বাভাবিক তৎপরতা চালিয়েছেন।

এদিকে উত্তর কোরিয়ার এই তৎপরতাকে দক্ষিণ কোরিয়া বেআইনি বলে সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়া বলছে, ২০১৮ সালে যে চুক্তি হয়েছিল উত্তর কোরিয়ার পদক্ষেপ তার লঙ্ঘন। ওই চুক্তিতে সীমান্তে শত্রুতামূলক তথ্যর তাছাড়া নিষিদ্ধ করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে দুই কোরিয়ার সতর্কীকরণ গুলি বিনিময় ও উত্তেজনা

আপডেট সময় : ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২