সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮
- আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 0
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০)। তিনি শহরের তেঘরিয়ার বাসিন্দা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর ছেলে। এ ছাড়া ওই একই পরিবারের সদস্য দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), শাম্মী আক্তার পলি (৩৮), দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও সাবরিনা চৌধুরী রূপকথাকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন—দিরাই উপজেলার ইফাত আলম রাবিদ (২১), ছাতকের কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জের তাকবির রহমান তানহির (২০)। এছাড়া দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকব।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর নাশকতার মামলায় প্রিন্সকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে, গত বৃহস্পতিবার গভীর রাতে সেখানে তার পরিবারের লোকজন ও সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা প্রিন্সকে হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চিকিৎসা চলাকালীন গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলে পূর্বপরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। থানায় আনার কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওসি মো. রতন শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আটজনকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
















