ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সু চির আরো ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের একটি জান্তা আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরো তিন বছরের সাজা দিয়েছে। এছাড়া তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও একই মেয়াদে সাজা দেয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়।

মামলা সম্পর্কে জ্ঞাত একটি সূত্র বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

রাজধানী নেপিদোর একটি কারাগারের বিশেষ আদালতে এই রায় দেয়া হয়।

এই নতুন সাজার ফলে ১২টি মামলায় সু চিকে মোট ২৩ বছর কারাগারে কাটাতে হবে।

সু চির সাথে তিন বছরের সাজা হয়েছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা টার্নেলের। গত বছর অভ্যুত্থানের পরপরই জান্তা সরকার তাকে আটক করে। ক্ষমতাচুত্য করা হয় এনএলডি সরকারকে। সে সময় টার্নেলের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ এনে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সূত্র : ইরাবতি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সু চির আরো ৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২