ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে একই পরিবারের পাঁচ নারী-পুরুষ কে কুপিয়ে জখম

  • আপডেট সময় : ০৭:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা একই পরিবারের পাঁচ নারী-পুরুষকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। ৩১জুলাই রোববার সকাল সাড়ে আটটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির দরজায় মাহবুবুল হকের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সফর আলী ভুঞা বাড়ির মাহবুবুল হকের সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে নাছির উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ফেনীর আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সকাল সাড়ে আটটার দিকে মাহবুবুল হক তার মালিকীয় মুদি দোকান খুলে বসেন। পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে নাছির উদ্দিন, তার স্ত্রী জেসমিন আক্তার, কন্যা পিংকি, নাসরিন, শারমিন, ভাড়াটে সন্ত্রাসী আবুল কাসেম, বাবুল মিয়া, মো. হোনা মিয়া সহ ১০-১৫জন সন্ত্রাসী মুদি দোকানি মাহবুবুল হককে দোকান থেকে টেনে হেঁছড়ে বেরর করে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে তার মেয়ের জামাই একরামুল হক তৌহিদ, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, কন্যা সুলতানা আক্তার ও বিবি আয়েশা এগিয়ে এলে তাদেরকেও সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারত্মক জখম করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে একই পরিবারের পাঁচ নারী-পুরুষ কে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২