ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে মাওলানা ঘাট সেতু উদ্বোধন

  • আপডেট সময় : ০২:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে  ছোট ফেনী নদীর উপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন করেছেন ফেনী-৩ আসনের সাংসদ, জাতীয়পার্টির প্রেসিডিয়াম মেম্বার লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধূরী। রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সেতু উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ভিশন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাবে। উন্নয়নের অংশিদার হিসেবে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

ঠিকাদার ফজলুল হক বাবলুর সভাপতিত্বে ও চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম পাটোয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ পরিচালক প্রফেসর সাইফ উদ্দিন চৌধূরী হারুন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো.আবুল কাসেম, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ও চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের প্রমূখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূরনবী এন্ড হক ট্রেডার্স জেবি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করেছে।৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করেছে।

এতে করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে দুটি ইউনিয়নের মানুষদের। নির্ধারিত সময়ের পূর্বে নির্মাণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধন্যবাদ জানান সাংসদ লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধূরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে মাওলানা ঘাট সেতু উদ্বোধন

আপডেট সময় : ০২:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০