ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সৌদিতে টুইটার ব্যবহারের অভিযোগে আলেমের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট ও মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিযোগে সৌদি আরবের একজন বিশিষ্ট আলেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আদালতের নথিতে এমনটাই বলা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়াদ আল-কারনি (৬৫) ‘প্রতিটি বিষয়ে…তার মতাতম প্রকাশের জন্য’ একটি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করার কথা ‘স্বীকার করেছিলেন’।

রোববার এই তথ্য প্রকাশ করে গার্ডিয়ান।

২০১৭ সালে আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ অন্যান্যদের বিরুদ্ধে দমন অভিযানের সময় কারনিকেও গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আরো ছিল টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলা এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে দেশের ভাবমূর্তি নষ্ট করে এমন খবর শেয়ার করা।

এছাড়া একটি ভিডিওতে মুসলিম ব্রাদারহুডের আন্দোলনের প্রশংসা করার অভিযোগও আনা হয়েছে এই আইন অধ্যাপকের বিরুদ্ধে।

গ্রেফতারের এক বছর পর সালমান ওদাহ ও আলি আল-ওমারির সাথে কারানির মৃত্যুদণ্ডেরও আবেদন জানান।

উল্লেখ্য, সৌদি আরবের তিন আলেম আওয়াদ আল-কারনি, আলি আল-ওমারি এবং সালমান ওদাহের বড় অনুসারী হলো তরুণ সমাজ। তারা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও খুব জনপ্রিয়।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে টুইটার ব্যবহারের অভিযোগে আলেমের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩