ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

  • আপডেট সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রি করবে বলে জানিয়েছে পেন্টাগন। এ লক্ষ্যে দেশ দুটির মধ্যে ৩.০৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।

পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির জন্য ৩.০৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তির অনুমোদন দিয়েছে।

এর পাশাপাশি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মিসাইল, থাড ফায়ার কন্ট্রোল এবং কমিউনিকেশন স্টেশন এবং এর সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতিসহ ২.২৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সংযুক্ত আরব আমিরাতের সাথে করারও অনুমোদন দেয়া হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফরের পর যৌথ বিবৃতিতে এটি পুনর্ব্যক্ত করা হয়েছিল যে, মার্কিন-সৌদি অংশীদারিত্ব কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিপ্রস্তর রচনা করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘প্রস্তাবিত প্যাট্রিয়ট জেম-টি ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যত হুমকি মোকাবেলায় সহায়তা করবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

আপডেট সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২