ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা ইসরাইল-আরব সঙ্ঘাতের অবসান ঘটাবে : নেতানিয়াহু

  • আপডেট সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইল ও সৌদি আরবের সম্পক স্বাভাবিক হলে ফিলিস্তিনি ও বৃহত্তর আরব দুনিয়ার সাথে ইসরাইলের সঙ্ঘাতের অবসান ঘটাবে বলে অভিমত প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তেলআবিবে বুধবার হারটগ ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, আমরা ভালো অবস্থানে থাকলে আমরা শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারব। আর সৌদি আরবের সাথে শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারলে আমি মনে করি আমরা আসলেই আরব-ইসরাইলি সঙ্ঘাতের অবসান ঘটাতে পারব।

তিনি বলেন, সৌদি নেতৃত্ব যদি আনুষ্ঠানিকভাবে তা চায়, তবে আমরা এ ধরনের অবস্থায় পৌঁছাতে পারব। আর অনানুষ্ঠানিকভাবে তারা ইতোমধ্যেই এর অংশে পরিণত হয়েছে।

নেতানিয়াহু ইরান এবং এই অঞ্চলে দেশটির প্রভাব দমনের লক্ষ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরাইল মনে করে যে এই অভিন্ন লক্ষ্যেই সে বৃহত্তর আরব দুনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে।

আব্রাহাম অ্যাকর্ডের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইতোমধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সৌদি আরব এখনো এই প্রক্রিয়ার সাথে যোগ দেয়া থেকে বিরত রয়েছে।

সৌদি আরব সরকারিভাবে বলে আসছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্যা সমাধান ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পর্যন্ত তেল আবিবের সাথে সে সম্পর্ক স্বাভাবিক করবে না। অবশ্য সৌদি আরব ইতোমধ্যেই আব্রাহাম অ্যাকর্ডের প্রতি সম্মতি প্রকাশ করেছে।

সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠাকে ইসরাইল চলতি বছরের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা ইসরাইল-আরব সঙ্ঘাতের অবসান ঘটাবে : নেতানিয়াহু

আপডেট সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩