ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি দীর্ঘ এক যুগ পর ঢাকায় ফিরছে বাটেক্সপো ২০২৬ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ আইআইটি মুম্বাইয়ের শিক্ষার্থীর মৃত্যু: পরিবারের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্য মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ নিখোঁজ কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ মিছিলের প্রস্তুতির সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ১৭ বছরে প্রভাব খাটিয়ে অযোগ্যদের পাস করানো হয়েছে: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস জ্বালানি সংকটে ইউরোপ: বাড়ছে মূল্যস্ফীতি ও সরবরাহের উদ্বেগ

সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের

  • আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ও আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার পুরোপুরি শর্তহীন। বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, কূটনৈতিক ও শারীরিক—উভয় ক্ষেত্রেই পাকিস্তান সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা নতুন করে হুমকির মুখে পড়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়। সেই ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে সংঘাত শুরুর পর এটিই রিয়াদের পক্ষ থেকে নিশ্চিত করা প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুতিদের এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও জোর দিয়ে বলেন, সৌদি আরবের নিরাপত্তার বিষয়টি পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। হারামাইন শরিফাইন রক্ষায় পাকিস্তানের উপস্থিতি রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান রিয়াদের অখণ্ডতা রক্ষা করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে। সংঘাতের শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধানের উপায় খুঁজছে ইসলামাবাদ এবং এ লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোট’ বা মক্কা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির বিধান অনুযায়ী, জোটভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ পরিচালিত হলে তা সদস্য সব দেশের ওপরই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং সম্মিলিতভাবে তার জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের

আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬