ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে সপ্তাহ গড়াবে

  • আপডেট সময় : ১১:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির উন্নতি হতে সপ্তাহ পেরিয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের প্রথম ভাগে পানি বেড়ে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আর বৃষ্টি কমলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের (হাওর অঞ্চলে) বর্তমান পরিস্থিতি বদলাতে পারে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, গেল কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে অর্থাৎ ভারী থেকে অতিভারী, এই প্রবণতা চলতে পারে ৬ মে পর্যন্ত। এরপর ৭ মে হতে সেটি কমে পরবর্তী তিন দিন অর্থাৎ ১০ মে পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এমন পূর্বাভাসের ভিত্তিতে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রের বন্যা সম্পর্কিত বিশেষ বুলেটিনে বলা হয়েছে, গত সোমবার থেকে দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর প্রভাবে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে এসব জেলার হাওরাঞ্চলে অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে। জেলা শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

সাধারণত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে তাকে মাঝারি-ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলে আবহাওয়া অধিদপ্তর।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; তবে নদীগুলো প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে গত সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

একইভাবে আগামী সাত দিন (৩০ এপ্রিল হতে ৭ মে) সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পার। এই সাত দিনে স্থানভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে আভাস মিলেছে।

এর ফলে এই সাত দিনে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলো (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীর পানি সমতল সপ্তাহের প্রথম ভাগে বেড়ে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসার ফলে নদীগুলোর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে বলে আভাস মিলেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে সপ্তাহ গড়াবে

আপডেট সময় : ১১:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬