ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি

১০ সন্তান জন্ম দিলে রুশ নারী পাবেন ১০ লাখ রুবল

  • আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘মাদার হিরোইন’ নামে এক রাষ্ট্রীয় পুরস্কারের প্রচলন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে। এখন আবার সেটি চালু করতে যাচ্ছে রাশিয়া। ১০ সন্তান জন্ম দেয়া প্রত্যেক রুশ নারীকে এ খেতাব দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এমন প্রত্যেক রুশ নারী ১০ লাখ রুবল পুরস্কার, সেইসাথে তাকে দেয়া হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক।

নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ক একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

‘মাদার হিরোইন’ পুরস্কার পেতে হলে দশটি সন্তানের জন্ম দিতে হবে একজন রুশ নারীকে। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরই পুরস্কারের টাকা একসাথে ওই মাকে দিয়ে দেয়া হবে।

তবে পুরস্কার পাওয়ার প্রধান শর্ত হচ্ছে – প্রত্যেক সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। অবশ্য, কোনো সন্তান যদি সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা যায়, সেক্ষেত্রে ছাড় দেয়া হবে।

রুশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল বিষয় খতিয়ে দেখার পরই দেয়া হবে ওই ১০ লাখ রুবল যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে, ১৯৪৪ সালে সোভিয়েত রাশিয়ায় নারীদেরকে বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছিল।

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৯৪৬ বর্গকিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮৩ জন।

মহামারির গত দুই বছরে রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৬২ জনের। তারপর ইউক্রেনে চলমান সামরিক অভিযানে অন্তত ১৫ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। এ যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত ৪৫ হাজার সেনা।

এ ছাড়া ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জনসংখ্যা বাড়ছে না। সবমিলিয়ে ব্যাপক জনবলের সংকটে রয়েছে রাশিয়া। সেই সংকট কাটাতেই রুশ প্রেসিডেন্টের এ ঘোষণা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ সন্তান জন্ম দিলে রুশ নারী পাবেন ১০ লাখ রুবল

আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২