ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

১২,৪০০ কোটি ডলার সম্পত্তির বেশির ভাগই বিলিয়ে দিতে চান জেফ বেজোস

  • আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিজের বিপুল সম্পত্তির বেশির ভাগই দানখয়রাতি করে বিলিয়ে দিতে চান বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস। এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রাক্তন সিইও। তিনি জানিয়েছেন, পরিবেশরক্ষার কাজে সম্পত্তির বড় অংশ দানে ইচ্ছুক।

আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর কাছে একটি সাক্ষাৎকারে এই ইচ্ছা জাহির করেছেন বেজোস। যদিও ১২,৪০০ কোটি ডলারের সম্পত্তির মালিক বেজোস কতটা অংশ দানখয়রাতি করবেন, তা এখনই খোলসা করেননি। তবে জানিয়েছেন, নিজের জীবদ্দশাতেই সম্পত্তির বেশির ভাগ বিলিয়ে দিতে চান। দানের কত অংশ কোন খাতে খরচ করবেন বেজোস? তা নিয়ে এখনো মনস্থির করেননি বলেও জানিয়েছেন তিনি। তবে বলেছেন, বিষয়টি স্থির করা অত সহজ নয়। বেজোসের কথায়, ‘কী ভাবে ধীরে ধীরে এটা (দানখয়রাতি) করা যায়, তা স্থির করাই সবচেয়ে কঠিন ব্যাপার।’ যদিও আমেরিকার সংবাদমাধ্যমে বেজোস জানিয়েছেন, অর্থদানের জন্য এই মুহূর্তে নিজেকে সক্ষম করার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, অ্যামাজনের প্রেসিডেন্ট এবং সিইও পদ ছেড়ে দিলেও বেজোস এখনো নিজের সংস্থায় এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান হিসাবে রয়েছেন। সেই সাথে মহাকাশযাত্রা-সহ গবেষণাকারী সংস্থা ‘ব্লু অরিজিন’-এরও মালিক তিনি। টেস্‌লা-কর্তা ইলন মাস্কের আগে বিশ্বের ধনীতমও ছিলেন বেজোস।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২,৪০০ কোটি ডলার সম্পত্তির বেশির ভাগই বিলিয়ে দিতে চান জেফ বেজোস

আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২