ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৩০০ মুসল্লিকে ফ্রি হজ করাচ্ছে সৌদি আরব

  • আপডেট সময় : ১০:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুরু হয়েছে পবিত্র হজ মৌসুম। করোনা-পরবর্তী এ বছরের বৃহত্তম হজে অন্তত ৯০টির বেশি দেশ থেকে ১৩০০ মুসল্লিকে ফ্রিতে হজ করাচ্ছে সৌদি আরব।

গত শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ১৭ জুন সৌদি বাদশাহ সালমানের এক নির্দেশনায় তাদের হজ করানোর কথা বলা হয়েছে। গেস্ট অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্ক প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীর পুরো খরচ বহন করবে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি মোহাম্মদ আল-বাইজাবি বলেন, একইসাথে এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে ১১ লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন এবং হজের মূল কার্যক্রম শুরুর আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে।

মুসলিমবিশ্বের সেবা ও বিভিন্ন দেশের সাথে সম্পর্ক সুদৃঢ়করণের অংশ হিসেবে প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের হজের ব্যবস্থা করা হয় বলে জানান দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আলে শেখ।

এরই অংশ হিসেবে কয়েক দিন আগে বাংলাদেশ থেকে নির্বাচিত হজযাত্রীদের ইহরামের কাপড় প্রদান করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।

সূত্র : সিএনএন অ্যারাবিক ও আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৩০০ মুসল্লিকে ফ্রি হজ করাচ্ছে সৌদি আরব

আপডেট সময় : ১০:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩