১৮ সালের নির্বাচন জঙ্গি, জামায়াত ও রাজাকারদের হালাল করার নির্বাচন নয় : তথ্যমন্ত্রী ইনু
- আপডেট সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
- / 306
নরসিংদী প্রতিনিধিঃ জাসদ(ইনু) কেন্দ্রিয় সভাপতি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৮ সালের নির্বাচন জঙ্গি, জামায়াত ও রাজাকারদের হালাল করার নির্বাচন নয়। শেখ হাসিনার নেতৃত্বে মহা জোটের ঐক্য হবে জঙ্গি দমনের যুদ্ধ, দেশের গণতন্ত্র রক্ষার যুদ্ধ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার যুদ্ধ। তিনি বুধবার নরসিংদীর পাঁচদোনায় জঙ্গি নিমূল কর, জঙ্গিসঙ্গী বর্জন ও বিচার কর, মহাজোটের ছাতার নিচে দলবাজী দূর্নীতি বন্ধ কর এই প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে এই কথা গুলো বলেন।
জাসদ’র নরসিংদী জেলা শাখার সভাপতি জায়েদুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাদসের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, এড. হাবীবুর রহমান শওকত, নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, সহকারী সম্পাদক শহিদুল কবির বিপুল, পলাশ উপজেলা জাসদেও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মাসুদ ও শ্রমিকনেতা কামাল পাশা প্রমূখ।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোন দূর্নীতিবাজকে ক্ষমা করেনা। অনেক মন্ত্রী এমপিও আজ বিচারের কাঠগোড়ায় দাড়াচ্ছেন। জাসদ গণতন্তের চর্চা করে। আমরা প্রশাসনকে শ্রদ্ধাকরি প্রশাসনের যে সকল ব্যাক্তি দলবাজ, গু-াবাজদেও প্রশ্রয় দেয় তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করবেনা। তিনি আরো বলে, খালেদা জিয়া যতদিন জামাত ও রাজাকারদেও সঙ্গ না ছাড়বেন ততদিন ১৪ দলের মহাজোটকে খুব সতর্কভাবে তাদেও প্রতিহত করতে হবে। কোনভাবেই এই চক্রকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবেনা।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন দিনের শেষে আমরা সকলে সহিংসুতার পথ ছেড়ে জঙ্গিবাদ রুগতে ঐক্য বদ্ধ হই।
উল্লেখ্য পাঁচদোনায় জাসদের এই সমাবেশকে ঘিরে গত এক সম্পাহ জুড়ে আতঙ্কে ছিল নরসিংদীবাসী। গত বিভিন্ন স্থানে জাসদের নেতা কর্মীদের উপর হামলা মঞ্চ-ভাঙচুর ও দখল, পাল্টা সমাবেশ আহবান সব মিলে পাঁচদোনাসহ গোটা নরসিংদীবাসী মধ্যে সংশয় দেখো দেয় জাসদের এই সমাবেশ আদৌ সফল করতে পারবে কিনা। পাঁচদোনার আশপাশের লোকজন সংঘর্ষেও আশংকায় আতঙ্কগ্রস্ত ছিলেন। অবশেষে সব কিছুর অবসান ঘটে পুলিশী হেফাজতে বিনা বাধায়, বিনা সংঘর্ষে জাসদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হলো। পক্ষন্তরে শ্রমিকলীগের সভা পণ্ড হয়ে যায়।




















