ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস

৪ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকেরা

  • আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দুপুর ১২টা থেকে শুরু এই বিক্ষোভে বিকেল চারটা পর্যন্ত ধানমন্ডিতে সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিকেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মেনে নিতে আশ্বস্ত করেন। এরপর তারা রাস্তা ছাড়েন।

বেলা তিনটার দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজন বলেন, ধানমন্ডিতে তাদের ক্যাম্পাস বন্ধ করে দেয়ার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। ওই শাখার সুনাম আছে এমন শিক্ষকদের অন্য শাখায় বদলি করে দেয়া হবে বলে তারা জেনেছেন। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তাই তারা প্রথমে স্কুলের সামনে মানববন্ধন ও পরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তায় অবস্থান করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকেরা

আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২