ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

  • আপডেট সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের মধ্যে ২৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোন রিপোর্ট পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া এপ্রিল পর্যন্ত ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ছিল ৫০ কোটিরও বেশি। তবে মে মাসে ৬৫ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করায় এই সংখ্যা কমেছে। ওই সময়ে প্ল্যাটফর্মটি ৩,৯১২টি রিপোর্ট পেয়েছিল এবং এর মধ্যে ২৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল।
সম্প্রতি ব্যবহারকারীদের জন্য উচ্চ মানের ভিডিও আদান-প্রদান করার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।

এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

আপডেট সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩