ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

  • আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাত বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টেকনিক্যাল টিমের রিয়াদে যাওয়ার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

মার্চে চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশ দুটি পূর্বেকার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়নের কথাও বলেছে।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের সাথে ৯ বছরের যুদ্ধ বন্ধের আলোচনাও শুরু করেছে সৌদি আরব। বিশ্লেষকেরা আরব নিউজকে জানিয়েছে, সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ফলে ইয়েমেনে শান্তির হাওয়া বইছে। আলোচনার ফলে দুই পক্ষ প্রায় ৯০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩