ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩২৭ কোটি ব্যবহারকারীর জি–মেইল পাসওয়ার্ড ফাঁস!‌

  • আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সবচেয়ে বড় সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। দুনিয়াজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গেছে নেটদুনিয়ায়। জি–মেইল এবং হটমেল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ইউজার নেইম, পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের হাতে, রিপোর্ট দিয়ে জানিয়েছে ‘‌সাইবারনিউজ’‌।

জি–মেইল ও হটমেইলের সঙ্গে যেহেতু নেটফ্লিক্স, বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই আশঙ্কা করা হচ্ছে, মেলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয়, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে জি–মেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলত ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার আশঙ্কা প্রবল, বলছেন বিশেষজ্ঞরা।

২০১৭ সালেও একটি একই ধরনের সাইবার হানার ঘটনা ঘটেছিল, যেবার প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল।

বিশেষজ্ঞদের বলছেন, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শিগগিরই বদলে ফেলা উচিত পাসওয়ার্ড। বড়–ছোট অক্ষর, সিম্বল, নম্বরসহ আরো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩২৭ কোটি ব্যবহারকারীর জি–মেইল পাসওয়ার্ড ফাঁস!‌

আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১