ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভোলার চরফ্যাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মীভূত,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ  ভোলার চরফ্যাসন উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ১০ কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, চরফ্যাসন উপজেলার চরফ্যাসন পৌর বাজারের সদর রোডের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট রোড পর্যন্ত বাজার গলিতে শনিবার ভোর রাত পৌনে ৪টার দিকে এ আগুন লাগে। আগুনে মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল সার্ভিসিং, ফার্মেসি, সেলুন, হার্ডওয়ার দোকান, ইলেক্টনিক্স দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে   নাশকতা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত তা জানা যায়নি।
এটি অগ্নিকান্ড নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আগুনের খবর পেয়ে চরফ্যাসন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার আগেই এসব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে চরফ্যাসন ফায়ার সার্ভিস ও লালমোহন ফায়ার সার্ভিস কর্মীদের প্রানান্তকর চেষ্টায় প্রায় পৌনে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে এনে অপর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় চেষ্টা করে পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক জানান, আগুন লাগার সংবাদ শুনেই ঘটনাস্থলে গিয়ে, ফায়ার সার্ভিস খবর দিয়ে ও আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ছিলাম। আগুনে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চরফ্যাসন জানান, এ ঘটনায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান।

চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনসহ স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার চরফ্যাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মীভূত,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭