ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

মানবতার সেবায় ছুটে গেলেন রাঙ্গামাটি

  • আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটিতে সম্প্রতি পাহাড় ধসে নিহত ১২০ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন (কেবিডিএ) । ২৩জুন শুক্রবার বেলা ১১টায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের হাতে নিহতদের পরিবারকে জনপ্রতি ১০০০ টাকা করে মোট ১,২০,০০০ টাকা টাকা নগদ অর্থ তুলে দেন এ সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

এসময় এ সংগঠনের প্রধান উপদেষ্টা রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক এম. রাশেদুল হক, উপদেষ্টা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক জহিরুল ইসলাম,উপদেষ্টা দিঘীনালা ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল হোসেন,উপদেষ্টা রবিউল ইসলাম, রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ স্কাউটস রাঙ্গামাটি জেলা রোভারের সাধারণ সম্পাদক নুরুল আফচার এবং সংগঠণের আহ্বায়ক হাছানুল করিমসহ  সংগঠণের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ অনলাইন ভিত্তিক রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন কেবিডিএ’র সদস্যরা গত ১৬  জুন আসুন রাঙ্গামাটির পাশে দাড়াই  ইভেন্ট চালু করে গত আটদিন ধরে অনলাইন, অফলাইনে, খাগড়াছড়ির বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন শ্রেণী-পেশাজীবীদের কাছ থেকে ১,৩৭,৯৭৪ টাকার মধ্যে ১,২০,০০০/- টাকা রাঙামাটিতে সম্প্রতি ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্থদের প্রদান করে অবশিষ্ট টাকা খাগড়াছড়ির রামগড এবং লক্ষ্মীছড়ির ক্ষতগ্রস্থ চারটি পরিবারে মধ্যে প্রদান করার কথা রয়েছে।

সংগঠণের আহবায়ক হাসানুন করিম জানান একজন ভিক্ষুক তার ভিক্ষা করা টাকা থেকে ২০ টাকা এবং একজন হিজড়া তার অর্জিত টাকা থেকে ১০ টাকা প্রদান করে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে আমাদের ত্রান তহবিলে সহযোগিতা করছেন যা আমাদের কাছে এক অপূর্ব অনুপ্রেরণার বিষয় ছিল। তাই যারা রাঙ্গামাটির পাশে দাড়াতে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবতার সেবায় ছুটে গেলেন রাঙ্গামাটি

আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭