সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পতেঙ্গায় কন্টেইনার বাহী গাড়ির চাপায় সাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / 385
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার খালপাড়ের মুখে কন্টেইনার বাহী গাড়ী প্রাইম মুভারের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১০টার দিকে কাঠগর থেকে আসা কন্টেইনার বাহী গাড়ী (চট্টমেট্রো ঢ-৮১-১০৮৭) ছাপায় সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে লাল রঙের রেইন কোট ও আর্মি কালারের প্যান্ট পরা নিহত মোটর সাইকেল নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান, ঘটনার পরপরই কন্টেইনারবাহী গাড়িটি আটক করা হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

























