ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

চট্টগ্রামে আগুনে পুড়লো চাক্তাই চালপট্টি

  • আপডেট সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  বন্দরনগরী চট্টগ্রামের চাক্তাই এলাকায় চালের গুদাম ও মিল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর পাইকারী চালের বড় বাজার চাক্তাই চালপট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আজ রোববার সকালে তা নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের লামারবাজার, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।

চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে তিনটি চালের মিল, গুদাম ও পাইকারী দোকান এবং কয়েকটি মুদি দোকানসহ অন্তত ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে জানিয়ে তিনি বলেন, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী নগদ টাকা দোকানে রেখে গিয়েছিলেন। গুদাম ও মিলগুলোতে বস্তায় অনেক চাল ছিল। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলেও কাজ শুরু করতে তাদের দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক পরিমল কুন্ড বলেন, যখন আগুন লেগেছিল, তখন সেখানে প্রত্যেকটি বিদ্যুৎ লাইন সচল ছিল, প্রতিটি পোলে স্পার্ক হচ্ছিল। ওই অবস্থায় সেখানে পানি ছিটানো হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। আগুন নেভানোর সময় ফায়ারম্যানদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হয়। সে কারণে বিদ্যুৎ লাইন বন্ধ করে কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আগুনে পুড়লো চাক্তাই চালপট্টি

আপডেট সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭