ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি রাবি ছাত্রলীগের

  • আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী, বিদেশী পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে এই দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান সিনহা, হারুনুর রহমান, মাহফুজ আল আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার জন্য সেদিন বঙ্গবন্ধুসহ ১৯জনকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ ৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের বিচার সম্পন্ন হইনি।  শোকের মাসকে শক্তিতে পলিনত করে দ্রুত সাজাপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।
এদিকে একই দাবিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় উপাচর্যের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।

প্রসঙ্গত, ২০০৯ সালের ১৯ নভেম্বর ১২জন আসামীকে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দেয় আদালত। ইতোমধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি ৫ জনের রায় কার্যকর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি রাবি ছাত্রলীগের

আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭