ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সিলেটে ছাত্রলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: সিলেটের সোবহানীঘাটে শিবির ক্যাডারদের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগের দুই কর্মী গুরুতর আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে সংগঠনটির দলীয় ট্রেন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর পরিচালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আগামি জাতীয় ও সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের দোশাররা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর তারা দেশেরে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রধান টার্গেট করেছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করে তুলতে পারলে পরে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে তাদের এই আকাঙ্খা কখনো সফল হবে না। তাদের যাবতীয় অপকর্মের ব্যপারে ছাত্রলীগ সবসময় সচল আছে।

এ সময় অন্যান্যের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান সিনহা, সরকার ডন, হারুনুর রহমান, মাহফুজ আল আমিন প্রমুখ।
এর আগে দুপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ ফজিলাতুন্নেসার স্মৃতিফলকে পুস্পস্তাবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

উল্লেখ্য, গতকাল সোমবার সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নুরুল আমিনের ছেলে শাহীন আহমদ ও নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে জালালাবাদ কলেজের ছাত্র আবুল কালাম আসিফকে বেলা ১টার দিকে ৫টি মোটরসাইকেলে হেলমেট পরা ৭-৮ যুবক জালালাবাদ কলেজের গেটে আসে। তারা ছাত্রলীগের দুই কর্মীকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ছাত্রলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭