ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

হরিনাকুন্ডুতে কুদ্দুস মাষ্টার বনানী নার্সারীতে স্বাবলম্বী উৎসাহীত করছে বেকার যুবকদের

  • আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুদ্দুস মাষ্টার‘বনানী নার্সারী’ নামে একটি নার্সারী করে যেমন নিজে স্বাবলম্বী হয়ে উঠেছেন, তেমনি ভাবে এলাকার বেকার যুবকদের নার্সারী করার জন্য উৎসাহিত করে তুলেছেন। অন্যদিকে বনানী নার্সারীতে নতুন নতুন ও ভালো জাতের চারা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এ নার্সারীতে প্রতিবছর সে নতুন নতুন জাতের আম, কাঠাল ,লেবু, পেয়ারা, কতবেল, লিচু, জাম, নারিকেল, থায় লেবু, জলপাই, রানী খাশ আম সহ বিভিন্ন জাতের চারা সংগ্রহ করে নার্সারীর সোভাবর্ধন করে তুলেছে। এখন কুদ্দুস মাষ্টারের নার্সারীতে সর্ব প্রকার ও বিভিন্ন জাতের বনজ, ফলজ চারা পাওয়া যায়। দুরদূরন্ত থেকে গাছ প্রেমিকরা বনানী নার্সারীতে চারা কিনতে আসে। চারা কিনতে আসা মানুষরা জানালেন বনানী নার্সারী থেকে চারা কিনলে চারাগুলো সঠিক ও ভলো হয়।

স্থানীয়দের মধ্যে টুলু মাষ্টার বলেন, বনানী নার্সারীর নাম অনেক আগেই শুনেছি। তাই ভালো চারার সন্ধানে গত বছর চারা নিয়ে ছিলাম, এবারও নিতে এলাম ‘রানী খাশ’ আমের চারা। নার্সারীর মালিক কুদ্দুস মাষ্টার জানান, এবছর চারা বেশ ভালোই বিক্রী হচ্ছে। ব্যাপক ভাবে চারা কেনা মনে হচ্ছে মানুষ বর্তমানে মনে প্রাণে বৃক্ষ রোপন কর্মসুচিকে স্বাগত জানাচ্ছেন। তিনি এ প্রতিবেদককে আরো জানান, ১৯৯০ সাল থেকে তিনি বনানী নার্সারীর ব্যবসা করে আসছে এখন তিনি অর্থনৈতিক ভাবে যথেষ্ট স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং এলাকার যুবকরা তার এ উদ্ব্যেগে সাধুবাদ জানিয়ে তারাও নতুন করে নার্সারী চাষ শুরু করছে। আমি তাদের উৎসাহিত করতে পারছি ভেবে নিজের কাছেও অনেক ভালো লাগে। তাছাড়া এলাকার মানুষের বাসা বাড়ীর চারিপাশে গাছ লাগানোর জন্যও উৎসাহিত করি। বর্তমানে ১২ বিঘা লিজ নেওয়া জমির উপর শিক্ষক কুদ্দুস মাষ্টারের নার্সারী রয়েছে। নিজের জমি তেমন না থাকায় লিজ নেওয়া জমির উপরেই নির্ভর করতে হয় তাকে। তবে তিনি আশা করেন এবছর আরো ভালো টাকা উপার্জন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিনাকুন্ডুতে কুদ্দুস মাষ্টার বনানী নার্সারীতে স্বাবলম্বী উৎসাহীত করছে বেকার যুবকদের

আপডেট সময় : ০৬:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭