ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

চট্টগ্রামের আগুনে পুড়েছে মাইক্রোবাস

  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে সড়কে আগুনে একটি মাইক্রোবাস পুড়েছে। শুক্রবার বেলা ২টার দিকে লালখান বাজার এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বলেন, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।“মাইক্রোবাসটি গ্যাসচালিত। তাই আগুন লাগার পর তা ছড়িয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা একটি গাড়ি নিয়ে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, গাড়িতে চালক ও যাত্রীরা থাকলেও আগুন লাগার পরপরই তারা নেমে চলে যান “ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাউকে পায়নি।”
আগুনে মাইক্রোবাসটির প্রায় অর্ধেকটা পুড়ে গেছে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর এই সদস্য। এ রিপোর্ট লিখা পর্যন্ত গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের আগুনে পুড়েছে মাইক্রোবাস

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭