ঝিনাইদহে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
- / 198
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কাঙ্গালী ভোজ, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার আয়োজনে ইউনিয়নের ১৬টি স্থানে কাঙ্গালী ভোজ, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মধুহাটি ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর বিষদ আলোচনা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী সমি। দোয়া অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন স্থানীয় মসজিদের মাওলানা।
দোয়া অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী সমি জাতীয় শোক দিবসে কাঙ্গালী ভোজ বিতরন করেন। এছাড়াও চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের আয়োজনে ইউনিয়নের চোরকোল বাজার, আটলিয়া বাজার, মহামায়া, চুলকনি বাজার, চান্দু আলী, বেড়াশুলা বাজার, জিয়ালা বাজার, বেজিমারা বউবাজার, দূর্গাপুর গ্রাম, ডুগডুগি বাজার, মামুনশিয়া, ওয়াড়িয়া, মির্জাপুর গ্রাম, কামতা গ্রামসহ ১৬টি স্থানে কাঙ্গালী ভোজ, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অপর দিকে ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কাঙ্গালী ভোজ, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

























