সংবাদ শিরোনাম ::
সাজা
- আপডেট সময় : ০৯:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
- / 395
আজ তুমি বললে, আমি নীরবে শুনলাম
সেদিন হয়ত আমি থাকব না,
যেদিন এই মাহ্ফিলে তুমি চুপ করে রবে,
যখন সবাই বলবে আমার নাম।
আজ তুমি ছুড়লে তীর, আমি সইলাম
সেদিন হয়ত আমি রইব না,
যেদিন কারো মুখে শুনে আমার কথা
তুমি যন্ত্রণায় হবে অস্থির।
বিডিসংবাদ/এএইচএস

























